শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে চোরা শিকারিদের হরিণ ধরার ফাঁদে আটকা পড়ল রয়েল বেঙ্গল টাইগার

বাগেরহাটের সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। এ বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রবিবার সকালে উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে।

শনিবার দুপুরের পর এ খবর পেয়ে সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। এরপর বনবিভাগের স্টাফেরা শরকির খাল পাড় এলাকা কর্ডন করে রেখেছে, যাতে কোনো লোকজন সেখানে যেতে না পারে।

সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, খাল পাড় থেকে আধা কিলোমিটার বনের ভিতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে। শনিবার গভীর রাতে সেখানে ফাঁকা গুলি ছোঁড়া হবে, শব্দে যাতে বাঘটি ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে পারে। তারপরও বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেনারী সার্জন আনা হচ্ছে। তিনি রোববার সকালে পৌঁছালেই বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। বাঘটি উদ্ধারে ব্যবহার করা হবে ট্যাংকুলাইজার। গুলির মাধ্যমে এ ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হবে।

তিনি আরও বলেন, ট্যাংকুলাইজার করার পর বাঘটি আধা ঘন্টা অচেতন থাকবে। তখন সেটিকে ফাঁদ থেকে ছাড়ানো হবে। এছাড়া বাঘটি যদি অন্য কোন আঘাতে অসুস্থ হয়ে থাকে তাহলে সেটি উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়