শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে ২৪২ বোতল ফেন্সিডিল সদৃশ উইনসেরেক্স সিরাপ উদ্ধার

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর): দিনাজপুরের বিরলে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর-ধর্মজৈন এলাকার সচেতন যুবকদের নিয়ে গঠিত মাদক নির্মূল কমিটির সদস্যরা এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য ফেন্সিডিল সদৃশ ২৪২ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে।

এসময় তারা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর নিকট ঘটনাস্থলে উদ্ধারকৃত মাদকদ্রব্য হস্তান্তর করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানান, ফেন্সিডিল সদৃশ ২৪২ বোতল উইনসেরেক্স সিরাপ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক উদ্ধারকারী মাদক নির্মূল কমিটির সভাপতি মানিক মিয়া জানান, শুক্রবার সকালে পূণর্ভবা নদীর পশ্চিম পাড়ে সুন্দরা হতে বনগাঁও আসার পথে ঘনকুয়াশার মধ্যে অটোরিক্সায় সন্দেহভাজন প্যাকেট উঠানোর দৃশ্য মাদক নির্মূল কমিটির সদস্যদের চোখে পড়ে। মাদককারবারীরা টের পেয়ে প্লাস্টিকে মোড়ানো ১০ টি প্যাকেট ফেলে রেখে দৌড়ে এবং অটো রিক্সা দ্রুত নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আমাদের জেলার মধ্যে বিরলের ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর-ধর্মজৈন এলাকায় মাদক কারবার বেশি হচ্ছে। ১৮ টি মাদক মামলার আসামী সাপুড়িয়ার ছেলে কবীর আইনের বেড়াজালে জেল থেকে বেড়িয়ে আবারো মাদক ব্যবসা শুরু করেছে। প্রায়োজনে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করে এদের মূলোৎপাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এব্যপারে প্রশাসনের পক্ষ হতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ স্যার আমাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়