শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে উঠতে গিয়ে তরুণীর মৃত্যু

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেলওয়ে স্টেশনে স্বামীর হাত ধরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে রুপা খাতুন (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুপা খাতুন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. অনিক, যিনি ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে কর্মরত।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার সময় অনিক আগে ট্রেনে উঠে স্ত্রীকে হাত ধরে তুলছিলেন। এ সময় ট্রেন ছেড়ে দিলে রুপার হাত ছুটে যায় এবং তিনি ট্রেনের নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে অনিক চলন্ত ট্রেন থেকে নেমে আসেন। ট্রেনটি চলে যাওয়ার পর রুপাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অপর পা ও মাথায় গুরুতর আঘাত পান তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়