শিরোনাম
◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসটিআই সনদ ছাড়াই পাইপ উৎপাদন, রাজশাহীতে কারখানাকে এক লাখ টাকা জরিমানা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে অনুমোদনহীনভাবে ইউ-পিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ গ্রহণ না করেই উৎপাদন ও বিক্রি-বিতরণ করার দায়ে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর আসাম কলোনী এলাকায় অবস্থিত মদিনা প্লাস্টিক ফ্যাক্টরীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার–এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গুণগত মানসনদবিহীন ইউ-পিভিসি পাইপ জননিরাপত্তা ও ভোক্তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণে বিএসটিআই নিয়মবহির্ভূত উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

বিএসটিআই কর্তৃপক্ষ আরও জানায়, ভোক্তা স্বার্থ সংরক্ষণ, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং অবৈধ উৎপাদন বন্ধে রাজশাহী মহানগরসহ বিভাগজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়