শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৫:৫০ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: স্বামীর পুলিশি ইউনিফর্ম পরিধান করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশের ঘটনায় রাজশাহীতে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও করে তা টিকটকে প্রকাশ করেছেন। বিষয়টি জানার পর তিনি নিজেই ওই বাসায় গিয়ে তদন্ত করেন।

প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, সাইফুজ্জামান তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সিমা খাতুনকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজপত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশের ইউনিফর্ম পরিধান করে সিমা খাতুনের টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ সত্য বলে নিশ্চিত হন ওসি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর বৃহস্পতিবারই কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত হন।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, “পুলিশ সদস্যের ইউনিফর্ম তার স্ত্রী বা অন্য কেউ পরিধান করার কোনো সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিতভাবে টিকটকে প্রকাশ করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণাসহ নানা অভিযোগ থাকার তথ্যও পুলিশ সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়