শিরোনাম
◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সাগর উপকুলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী সাগর উপকুলে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বাঁশখালী সমুদ্র সৈকতের বাহারছড়া ইউনিয়নের হালিয়াপাড়া ও রত্নপুর এলাকার মধ্যবর্তী অংশ থেকে কাদামাখা অজ্ঞাত (৬০ বছর বয়সী) লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্নপুর সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয় বলে উপস্থিত বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) গৌর শাহ জানান।

জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটির শরীরে মুখে ও নাকে আঘাত দেখা গেলেও বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ জানান। মৃত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি,পাতা রঙের শার্ট ও কালো জ্যাকেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো একজন জেলে অথবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারেন। লাশটি সাগরে ভেসে এসে কুলে আটকে পড়ে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শুধাংশু শেথর হালদার বলেন,‘ সাগর উপকুল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়