শিরোনাম
◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে কুয়াশার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি: শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

রাজশাহীতে শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত থেকে কুয়াশার পাশাপশি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিন সকাল ১০টায়ও সূর্যের দেখা মেলেনি। এ অবস্থায় বাড়তে পারে শীতের দাপট।

মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, রাজশাহীতে প্রায় এক ঘণ্টা ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি আবারও হতে পারে।

সকালে অফিসগামী মানুষ ছাড়াও নিম্নআয়ের মানুষদের জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয়েছে। হালকা বৃষ্টি আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। এদিকে বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে কাবু সাধারণ মানুষ। দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের ভোগান্তি বেড়েছে সবচেয়ে বেশি। শহরের ফুটপাত ও গ্রামীণ এলাকায় শীত থেকে বাঁচতে গরম কাপড় ও আগুনের উষ্ণতায় আশ্রয় নিচ্ছে মানুষ।

নাজমুল ইসলাম নামে এক দিনমজুর বলেন, বৃষ্টি পড়ায় আজ কাজ হলো না। ঠান্ডাও বেশি লাগে। তাই ফিরে আসলাম। ফাঁকা জায়গায় কাজ, হুহু করে বাতাস বইছে, ঠান্ডা লাগছে। এখন খুব কষ্টে দিন কাটছে। এই বৃষ্টির পর রাজশাহীতে শীত আরও জেঁকে বসবে।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিস পর্যবেক্ষক লতিফা হেলম বলেন, সকাল ৬টার দিকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি  হয়েছিল। এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আরও বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া কেটে গেলে শীতের তীব্রতা বাড়বে। 

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়