শিরোনাম
◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় মনোনয়ন পুনঃবহালের দাবিতে সাবেক সংসদ তৃপ্তির সমর্থকদের বিক্ষোভ 

আজিজুল হক, বেনাপোল (যশোর): যশোর- ৮৫ /১ শার্শা আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পুনঃবহালের দাবিতে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ করেছেন মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি অংশ শার্শা বল ফিল্ডে এ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগী নেতা হিসেবে মফিকুল হাসান তৃপ্তি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। হঠাৎ করে তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁর মনোনয়ন পুনঃবহালের দাবি জানান। এসময় বিক্ষোভ সভায় ৫ হাজারেরও বেশি জনতা উপস্থিত ছিল।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, দল তাকে মনোনয়ন দিলেও প্রভাব বিস্তারে পরিবর্তন হয়েছে। দলের হাইকমান্ডের কাছে বিষয়টি আবারো বিবেচনা করার আহবান জানান তিনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন পান মফিকুল হাসান তৃপ্তি। মনোনয়ন পাওয়ার পর প্রায় দেড় মাস ধরে তিনি শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম ও এলাকায় ধানের শীষের গণসংযোগ ও পথসভা করেন। এর মধ্যে আবার মনোনয়ন চেয়ে এলাকায় বিএনপির আরো তিন নেতা গণসংযোগ ও তৃপ্তির মনোনয়ন বাতিলের দাবি করে আসছিল। ২৪ ডিসেম্বর এ আসনটিতে তৃপ্তির মনোনয়ন পরিবর্তনের মাধ্যমে যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। এতে তৃপ্তির সমর্থকরা ক্ষুব্ধ হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ জানান, বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনায়ন জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, জামায়াত ইসলাম থেকে দলীয় মনোনায়ন জমা দিয়েছেন সাবেক যশোর জেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলীয় মনোনায়ন জমা দিয়েছেন বকতিয়ার রহমান ও জাতীয় পার্টি থেকে জাহাঙ্গীর আলম চঞ্চল। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক বিএনপির কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও একজন ব্যবসায়ী শাহজাহান আলী গোলদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়