শিরোনাম
◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরের ৩ টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

তপু সরকার হারুন, শেরপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে শেরপুর জেলার ৩ টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে শেরপুর-১ (সদর) আসনে ৭ জন, শেরপুর-২(নকলা নালিতাবাড়ী) আসনে ৫ জন ও শেরপুর-৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এরা হলেন- শেরপুর-১ (শেরপুর সদর) সংসদীয় আসন-১৪৩ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম , স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলাম।

শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) সংসদীয় আসন-১৪৪ থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস , জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলাল ও প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান।

শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) সংসদীয় আসন-১৪৫ থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা ও এনসিপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়