শিরোনাম
◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে জুবুথুবু নোয়াখালী, দুর্ভোগে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ

মোহাম্মদ সোহেল, নোয়াখালী: হাড় কাঁপানো শীতে জুবুথুবু হয়ে পড়েছে নোয়াখালী। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন কুয়াশা আর শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার শহর ও গ্রামের জনজীবন। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।

সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার শহর থেকে গ্রাম, কোথা সূর্রে দেখা মেলেনি। দিনভর ঘন কুয়াশায় ডাকা জনপদে ব্যাপক দুর্ভোগে পড়েন মানুষ। বিশেষ করে ছিন্নমূল ও নিন্মআয়ের মানুষের দুর্ভোগ বেশি দেখা গেছে।

জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বিভিন্ন ফুটপাতে দেখা গেছে শীতার্ত মানুষের কষ্টের চিত্র। পাতলা কাপড় জড়িয়ে রাত কাটাচ্ছেন অনেকে। শীত থেকে বাঁচতে কেউ জ্বালাচ্ছেন আগুন, কেউ আবার কাগজ কিংবা পলিথিনে নিজেকে ঢেকে রাখছেন।

মাইজদী রেলস্টেশন থাকা একাধিক ছিন্নমূল ব্যক্তি বলেন, বাড়ি নেই, ঘর নেই, দিনে কোনোমতে কাজ করি, ‘ রাতে স্টেশনে রাত কাটায়। গত কয়েক দিন শীত বাড়ায় শরীর টেকে না। একটা কম্বল পেলে অনেক উপকার হতো।

একই চিত্র গ্রামাঞ্চলেও। জেলার সদর, সুবর্ণচর, কবিরহাট, সেনবাগ ও কোম্পানীগঞ্জ উপজেলায় শীতের প্রকোপ আরও বেশি। খোলা মাঠে কাজ করা রিক্সাচালক, দিনমজুর, জেলে ও কৃষিশ্রমিকরা কাজে যেতে পারছেন না নিয়মিত। এতে আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে পড়েছেন চরম সংকটে।

জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে- জেলায় গত চার দিন সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ১৪ ডিগ্রি সে. এর নিচে ছিল। আগামী পাঁচ দিনও জেলায় মেঘলা আকাশসহ ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্র অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

তীব্র শীতে ছিন্নমূল ও নিন্মআয়ের মানুষের জন্য সরকারিভাবে পাঁচ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জেলা শীত বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে ছিন্নমূল ও নিন্মআয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি শীতে জুবুথুবু অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানসহ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।

শীতে জবুথবু নোয়াখালীর লাখ লাখ ছিন্নমূল ও নিন্মআয়ের অসহায় মানুষের পাশে দাঁড়াতে দ্রুত সরকারি ও বেসরকারিউদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়