শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় দুই আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

জামাল হোসেন খোকন : চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত মোট ৮ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। যদিও এ দুটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১২ জন প্রার্থী।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ মোট ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইভাবে চুয়াডাঙ্গা-২ আসনেও বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ আরও ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিল শেষে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন ও মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘২৪-এর চেতনায় একটি নতুন বাংলাদেশ গড়তে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। জনগণের রায়ে বিজয়ী হলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করব।’

রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়