শিরোনাম
◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে হতবাক প্রশাসন(ভিডিও)

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কক্সবাজারের একাধিক হোটেল ও গেস্ট হাউজে অভিযান পরিচালনা করেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত গলিতে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে পুলিশ, র‍্যাব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে চারটি গেস্ট হাউজ থেকে একজন নারী যৌনকর্মীসহ ছয়জন পুরুষকে আটক করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্টরা ভেতর থেকে তালা দিয়ে পালানোর চেষ্টা করলে ম্যাজিস্ট্রেট তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কক্ষগুলো থেকে মাদকদ্রব্য এবং অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি সাংবাদিকদের বলেন, যে হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজ সরেজমিনে তার প্রমাণ মিলেছে। অনেকে পালিয়ে গেলেও অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।

পর্যটন নগরীর পরিবেশ ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়