শিরোনাম
◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস পোড়ানোর মামলায় নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

তপু সরকার হারুন, শেরপুরঃ আগষ্ঠ ২০২৪ -গনঅভুথ্যান কে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে বাস পোড়ানোর মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবিদ আল হাসান সৈকত এবং উপজেলা যুবলীগের সাবেক নেতা জহুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

২৭ ডিসেম্বর শনিবার রাতে শহরের আড়াইআনী বাজারস্থ অগ্রদূত সংঘ এবং উত্তর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবিদ আল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আ.লীগ সরকার পতনের পরপরই শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর, লুটপাট ও বাস পোড়ানোর ঘটনা ঘটে। পরে বাস পোড়ানোর ঘটনায় আ.লীগের কতিপয় নেতাদের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিসহ নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়