শিরোনাম
◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায়

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর তানোরে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত র‌্যাব-৫ তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন স্থানে লুকানো ছিল।

রোববার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুনিয়াপাড়া গ্রামের তিনটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় জনৈক এন্তাজ আলী, জনৈক আঃ সোবাহান এবং জনৈক জয়নালের বসতবাড়ির বিভিন্ন পাশে রান্নার লাকড়ির নিচে লুকিয়ে রাখা অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল (যার গায়ে ইংরেজিতে “Made in USA 7.0–5 MM” লেখা), দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি, বারো রাউন্ড শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ বিভিন্ন অস্ত্রের খুচরা যন্ত্রাংশ।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এসব অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক অনুসন্ধানেও অস্ত্রগুলোর সঙ্গে সরাসরি কাউকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রগুলোর উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়