শিরোনাম
◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০১:১৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে ঢুকে ছাত্রলীগ নেতার বাবা-চাচাকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জামাল উদ্দিন (৫৬) ও আব্দুল কাইয়ুম (৪৯) নামে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম।

এ ঘটনায় আহত মো. জমির উদ্দিন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

নিহত জামাল উদ্দিন আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের পিও এবং জেলা ছাত্রলীগের উপসম্পাদক মেহেদী হাসান কবীরের বাবা। নিহত আব্দুল কাইয়ুম তার আপন চাচা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। গুরুতর আহত অবস্থায় জমির উদ্দিনকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে রাত আনুমানিক ৮টার দিকে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের প্রস্তুতির জন্য মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।  উৎস: বাংলানিউজ২৪ ও বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়