শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-২

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে মালামাল পরিবহনের টমটম অটোবাইক সংঘর্ষে অটোবাইক যাত্রী রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫)নামের ২যাত্রী নিহত ও অপর ২যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, মোঃ সুমন সর্দার (২৫), আবদুল কাদের (৫০)। ‍তাদের গ্রামের বাড়ি বাউফলের ঝিলনা ও কলতা এলাকায়।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু রবিউলের বাড়ি পার্শ্ববর্তি বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি কলতা এলাকায়। 

স্থানীয় সূত্র জানায় লিঙ্করোড থেকে দ্রুতবেগের মালামাল পরিবহনের স্যালো ইঞ্জিন চালিত টমটমের সাথে দ্রুত বেগের অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ ৪যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষনা করেন। অপর আহত ২জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ নিহত ২জনের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: সেলিম উদ্দিন বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠানো হবে। এব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়