শিরোনাম
◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে শীতের তীব্রতা বাড়ায় নিম্ন আয়ের মানুষ ভিড় জমাচ্ছেন পুরাতন কাপড়ের দোকানে

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম কাপড়ের জন্য ভিড় জমাচ্ছেন ভ্রাম্যমাণ দোকান ও পুরাতন কাপড়ের দোকানে। প্রতিদিন বিকেল থেকে শেরপুর থানা মোড় থেকে নিউমার্কেট মোড় ফুটপাত এবং শেরপুর বিভিন্ন হাটে ভ্রাম্যমাণ শীতের কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

আজ বৃহস্প্রতিবার রাতে সরেজমিনে শেরপুর রঘুনাথ বাজার থানা মোড়, নিউমার্কেট মোড় হয়ে খরমপুর মোড়-মুন্সিবাজার গিয়ে দেখা যায়, ভ্রাম্যমাণ ও পুরাতন শীতের কাপড়ের দোকানে শীতবস্ত্র কিনতে দূর-দূরান্ত থেকে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন। স্থানীয় বিক্রেতা মুখলেছুর রহমান বলেন, আমরা পুরাতন জ্যাকেট, সোয়েটার, মাফলার ও মোজা বিক্রি করি। ভ্রাম্যমাণ বিক্রেতা রেজাউল করিম জানান , এখানে ক্রেতাদের সামথের্র মধ্যে বিভিন্ন দামে শীতের কাপড় পাওয়া যায়। ২শ’ টাকা থেকে ৫শ’ টাকার মধ্যে জ্যাকেট, ১শ’ টাকা থেকে ২শ’ টাকার মধ্যে সোয়েটার বিক্রি করে থাকি।

মুন্সি বাজার এলাকায় ভ্রাম্যমান দোকানে শিশুবাচ্চাদের কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন। অনেক কম দামে এখানে শীতের কাপড় বেচাকেনা হওয়ায় ক্রেতারা ছুটে আসেন বিভিন্ন এলাকা ও গ্রাম থেকে। গত ৭২ ঘণ্টায় শেরপুরে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

শেরপুর জেলার বিভিন্ন উপজেলার ছিন্নমূল মানুষগুলো এক টুকরো গরম কাপড়ের জন্য তাকিয়ে
সমাজের বিত্তবানদের দিকে। তবে সরকারি-বেসরকারিভাবে দ্রুত শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় নিম্ন আয়ের মানুষ কাপড় কিনতে ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে। এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক, সাথে কথা হলে তিনি জানান এ পযন্ত শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ইউপিঃপরিষদে সরকারী ভাবে ১৬০পিস কম্বল বরাদ্দ পাওয়া –দেয়া হয়েছে ।

এছাড়াও শেরপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার রাতে শহরের ছিন্নমুল মানুষদের মাঝেও কম্বল বিতরন করছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়