শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার ময়মনসিংহ যুবলীগ নেতা রাসেল পাঠান

আজিজুল হক, বেনাপোল (যশোর) : ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

রাসেল পাঠান ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং সদর উপজেলার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা ইনচার্জ বলেন,
ভারত ভ্রমণের প্রক্রিয়ায় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই–বাছাইয়ের সময় দেখা যায়, রাসেল পাঠানের নাম ‘কালো তালিকা’-তে রয়েছে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্র বলছে, সব অভিযুক্ত ব্যক্তির নাম ইমিগ্রেশন তালিকায় থাকে না। ফলে কেউ কেউ বিভিন্ন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। অভিযোগ রয়েছে—একটি চক্র এসব মামলার আসামিদের ভারতে পালাতে সহযোগিতা করছে। এই চক্রের সঙ্গে কাস্টমস–ইমিগ্রেশন এলাকার কিছু বহিরাগত ব্যক্তি ও এনজিও-সংযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এখনো তাদের কাউকে আইনের আওতায় আনা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়