শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ১ হাজার ছয়শত পিস ইয়াবা মাদক ব্যবসায়ী আটক

তপু সরকার হারুনঃ শেরপুরে ১ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঝাউবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সদর উপজেলার ডোবারচর
এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওইসময় সন্দেহজনকভাবে আব্দুর রশিদ নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট তৈরির গুড়া ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো.
কাওসারুল হাসান রনি জানান, ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, আটককৃত আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়