শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ. লীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার

টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে আউটশাহী ও আড়িয়ল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- উপজেলার আড়িয়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান শেখ (৪৫) ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হাওলাদার (৫০)।

শফিকুল উপজেলার কাইচাইল গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে এবং হাসান শেখ আড়িয়ল গ্রামের মৃত কফিল উদ্দিন শেখের ছেলে।

টঙ্গীবাড়ী থানা ওসি মো. মনিরুল হক ডাবলু জানান, বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়