শিরোনাম
◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ‎

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট‎​ প্রতিনিধি: ‎​আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট। সকাল থেকে লালমনিরহাট থেকে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

‎তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাওয়ার জন্য বিশেষ ট্রেনের দাবিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ জনতা।

‎দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বরণ করতে লালমনিরহাট থেকে কয়েক হাজার মানুষ ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। যাতায়াতের সুবিধার্থে ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচের আবেদন জানিয়ে গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জেলা বিএনপি। অভিযোগ উঠেছে, শুরুতে রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও গত ২২ ডিসেম্বর (রবিবার) রাত ১২টার দিকে শেষ মুহূর্তে কারিগরি কারণ দেখিয়ে বিশেষ ট্রেন দিতে অস্বীকৃতি জানায় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।

‎রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। তারা লালমনিরহাট স্টেশনের প্রধান রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে ​সকাল ১০টায় 'লালমনি এক্সপ্রেস' ট্রনটি ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এ রিপোট লেখা পর্যন্ত স্টেশন ছেড়ে যেতে পারেনি। এ ছাড়াও লালমনিরহাট থেকে রংপুর পার্বতীপুর কুড়িগ্রাম সহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

​লালমনিরহাট থেকে বুড়িমারী, কুড়িগ্রাম এবং পার্বতীপুর হয়ে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ​স্টেশনে আটকা পড়ে নারী ও শিশুসহ শত শত সাধারণ যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
‎​
‎রেলওয়ে বিভাগের দাবি, বর্তমানে ইঞ্জিন ও কোচের তীব্র সংকট রয়েছে। এ কারণে পূর্ব নির্ধারিত শিডিউল ঠিক রেখে অতিরিক্ত বিশেষ ট্রেন পরিচালনা করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

‎জেলা বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ। ভাড়ার বিনিময়ে ট্রেন চাওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে তা বাতিল করা গভীর ষড়যন্ত্রের অংশ। তারা ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বিশেষ ট্রেনের বিষয়ে সুনির্দিষ্ট ও ইতিবাচক সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত রেলপথ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, লালমনিরহাট স্টেশনে উত্তেজনা বিরাজ করছে এবং বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ৩টা পেরিয়ে গেলেও 'লালমনি এক্সপ্রেস' সহ সকল ট্রেন লালমনিরহাট রেলস্টেশনে আটকা পড়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়