শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিছানায় মেয়ের লাশ, পাশে মাথায় হাত পুলিশ সদস্য বাবার

সিলেট নগরে নিজ বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এই ছাত্রী পুলিশ সদস্যের মেয়ে বলে জানা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির নিজ বাসার থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মেয়ের মরদেহ দেখে পুলিশ সদস্য বাবাকে বিছানায় মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায়।

নিহত তাহমিনা আক্তার জেরিন সিলেট নগরীর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। জেরিনের বাবা নবী উদ্দিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেরিন আত্মহত্যা করেছে। তবে কি কারণে এমনটি করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কিশোরীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়