শিরোনাম
◈ ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তীব্র কুয়াশায় মাঝ নদীতে আটকে আছে ফেরি

পাবনায় ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌপথে মাঝ নদীতে আটকে আছে শাহ আলী নামের একটি ফেরি। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশায় এগোতে না পেরে যমুনা নদীর মাঝখানে নোঙর করে ফেরিটি। এরপর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৮টার পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এরপর রাত সাড়ে ১০টার দিকে আরিচা ঘাট থেকে ছেড়ে আসা শাহ আলী ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে তীব্র কুয়াশার কবলে পড়ে। এ কুয়াশায় নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট দেখানোয় বাধ্য হয়ে মাঝ নদীতেই ফেরিটি নোঙর করা হয়। এরপর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কাজিরহাট প্রান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি যাত্রী ও যানবাহনে লোড থাকলেও ছাড়া হচ্ছে না।

তিনি জানান, এ বছর শীত মৌসুমে কুয়াশায় আজই প্রথম ফেরি চলাচল ব্যাহত হলো। তবে কিছুটা বাতাস থাকায় দ্রুতই হয়তো কুয়াশার তীব্রতা কমতে পারে। কমলে ফেরি ছাড়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়