শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারকা খেলোয়াড় সৃষ্টি করবে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের তৃণমূল ফুটবলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আসর শুরু হতে যাচ্ছে। ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে দেশের সেরা উঠতি ফুটবলাররা।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে বিকেএসপি’সহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা ১২টি দল অংশ নিচ্ছে।

আগামীকাল রোববার দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে শুরু হবে লীগটি। তরুণ ফুটবলারদের দক্ষতা যাচাই এবং ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যেই এই আয়োজন বলে জানান  বাফুফ’র সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চেয়ারম্যান মো. মঞ্জুরুল করিম।

ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ উপস্থিত থাকার কথা রয়েছে।

এতে বিশেষ অতিথি থাকবেন- নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিিএম মোশারফ হোসেন, বিশিস্ঠ ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া।

ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ কমিটির (চুড়ান্ত পর্ব) সদস্য সচিব নুরুল আমিন খান বলেন, চূড়ান্ত পর্র্বে এই খেলাকে ঘিরে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। মাঠের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

সব মিলিয়ে, ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এখন উঠতি ফুটবলারদের প্রতিভা প্রমাণের বড় মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়