শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে সাব-রেজিস্টার অফিসের পাশে হাত বাঁধা অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় সাব-রেজিস্টার অফিসের পাশের রাস্তার ঢাল থেকে হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদরপুর সাব-রেজিস্টার অফিস সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, “গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন একটি মেয়েকে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছি। ধারণা করছি, উদ্ধার হওয়া মরদেহটি তারই হতে পারে।”

সদরপুর থানার সাব-ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তার মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়