শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশিকুর (১৯) ও মোশাঈদ (২২) নামে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।  

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই  ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন- দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।  

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে লাকড়ি আনতে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে আশিকুর মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তার লাশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

একই সময়ে ভারতের দমদমা সীমান্তের কাছাকাছি ভারতের রাদনে এলাকায় মোশাঈদকে (২২) গুলি করে মারে খাসিয়ারা।

সূত্র জানায়, নিহত মোশাঈদের লাশ ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। ওই ক্যাম্পের বিএসএফ ফোন করে বিজিবিকে মোবাইল ফোনে জানায়, ‘তোমাদের এক লোক মারা গেছে।’ 

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে বলেন, সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আশিকুরের লাশ সঙ্গীয়রা বাংলাদেশে এনেছেন। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অন্যজনের লাশ ভারতে রয়েছে। লাশটি আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজিবি।  উৎস: বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়