শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির মৃত্যু: নোয়াখালীতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ 

নোয়াখালী প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যু খবরে নোয়াখালীতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। 

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। 

টায়ারে আগুন ও বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সাথে হাদি হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য দাবি জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী মাইন উদ্দিন তানভির, আরিফুল ইসলাম, অন্তর খালেদ, সীমান্ত, ইয়াসিন আরাফাত'সহ অনেকে।

এছাড়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে, ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়