শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০১:০৬ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর

নওফেলের বাড়িতে আগুন ও ভাঙচুর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে সড়কে নেমেছেন তার সমর্থকরা। খবর শোনার পরপরই বন্দর নগরী চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছেন তারা। সড়কে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দিতে থাকেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার পরে ছাত্র-জনতার ব্যানারে একদল যুবক দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে যান। প্রথমে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

পাঁচলাইশ থানার ওসি জানান, আমরা এখন ব্যস্ত আছি পরে বিস্তারিত জানাবো। 

এদিকে, শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জেলার ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একদল যুবক। ছাত্র জনতার ব্যানারে সড়কে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়