শিরোনাম
◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে তিনদিন ব্যাপী চরমোনাইয়ের ইজতেমা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার অতি নিকটবর্তী ধরলা সেতুর পূর্ব পাড়ে চরমোনাইয়ের তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশে ইসলামি আন্দোলনের আমির, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ইজতেমার কার্যক্রমের সূচনা করা হয়।

এর আগে পীর সাহেব চরমোনাই ইজতেমা ময়দানে পৌঁছালে কুড়িগ্রাম জেলা মোজাহিদ কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি ইজতেমা মাঠে প্রবেশ করেন।

পীর সাহেবের আগমনকে কেন্দ্র করে ইজতেমা ময়দানে সৃষ্টি হয় উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশ। মাঠজুড়ে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনদিনব্যাপী এই ইজতেমা আগামী রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, যাতে মুসল্লিরা নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদতসহ সকল ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

ইজতেমার আয়োজক কমিটির সেক্রেটারি মোহাম্মদ মমিন জেহাদি বলেন, বাংলাদেশে মোজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলার শাখার ব্যবস্থাপনায় চরমোনাইয়ের তিনদিন ব্যাপি ইজতেমা আজ থেকে শুরু হয়েছে। যা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়