শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন ও বিএনপির মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া সংঘর্ষ, আহত-৫

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগঞ্জে একটি বেসরকারি টিভি চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানে একজন সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীকে প্রশ্ন করা নিয়ে ইসলামী আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  দুপুরে রামগঞ্জ সরকারী কলেজ এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে স্টার নিউজের প্রোগ্রাম চলছিল। এ সময় এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীকে প্রশ্ন করায় বিক্ষুব্ধ হয়ে উঠে ইসলামি আন্দোলনের সমর্থকরা। এনিয়ে বিএনপি ও ইসলামী আন্দোলনের সমর্থকদের সাথে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একে অপরকে দায়ী করছেন উভয় প্রার্থীর লোকজন। তবে এই বিষয়ে কোন কথা বলতে রাজি নয় প্রার্থীরা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়