শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসেও ইয়াবা পাচার, বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিজয় দিবসের দি‌নেও ইয়াবা পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  দুই হাজার পিস ইয়াবা উদ্ধার সহ সাইফুল ইসলাম (২৪) না‌মে একজন‌কে গ্রেপ্তার করা হয়ে‌ছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার গুনাগরী এলাকার বাঁশখালী-সাতকানিয়া সড়কের মুখে কাটাবন নামীয় একটি ফাস্টফুড দোকানের সামনে পাকা সড়কে স্থাপিত চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক হলেন বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউ‌নিয়‌নের মো.শাহাদাত রশিদের ছেলে সাইফুল ইসলাম (২৪)।
এ‌ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ইয়াবাসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়