শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৩ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় ১৩৫ বস্তা জিরা উদ্ধার, জব্দ ট্রাকসহ মালামাল

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ১৩৫ বস্তা জিরাসহ প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল জুড়ী উপজেলার সীমান্তবর্তী জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা এলাকায় একটি ট্রাক তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রাকটির উপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে লুকানো অবস্থায় ভারতীয় জিরা পাওয়া যায়।

ট্রাকচালকের নিকট উদ্ধারকৃত মালামালের কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিজিবি সদস্যরা ট্রাকসহ তাকে আটক করেন।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, উদ্ধারকৃত ১৩৫ বস্তা ভারতীয় জিরার মোট ওজন ৪ হাজার ৫০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ট্রাকটিতে থাকা ১০৫ বস্তা চাল এবং আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ট্রাকটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামালসহ আটক ট্রাক ও ট্রাকচালককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ট্রাকচালক ফরহাদ উদ্দিন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার পুত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়