শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে অবৈধ ড্রেজার অপসারণ, ১৫০০ ফুট পাইপ ধ্বংস

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ড্রেজার অপসারণ ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ধোপাডাঙ্গী গ্রামে ও ভাষাণচর ইউনিয়নের নলেরটেক গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ড্রেজার ব্যবসায়ী মো. কালাম মিয়ার ড্রেজার অপসারণ করা হয় এবং প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

এ সময় সদরপুর থানার সেকেন্ড অফিসার মোফলেসুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আকোটেরচর ইউনিয়নের ধোপাডাঙ্গী এলাকায় ড্রেজার বসিয়ে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে পুকুরের মধ্যে থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পাশের ভাষাণচর ইউনিয়নের নলেরটেক এলাকায় ফেলছিল। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

ড্রেজার ব্যবসায়ী কালাম মিয়া বলেন, ‘ড্রেজারটি আমার পুকুরে চলছিল। অভিযানে সেটি ভেঙে ফেলা হয়েছে, এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ‘অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে একটি ড্রেজার অপসারণ ও এক হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় জরিমানা বা আটক করা সম্ভব হয়নি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়