শিরোনাম
◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও)

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তিনি গ্রিন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কয়েকজন তার গতিরোধ করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথায় ও অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম বলেন, গুলির শব্দ শুনে ওই এলাকার এক বাসিন্দা রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ঘটনার বিস্তারিত জানান। পরে ৯৯৯ থেকে আবার আমাদের ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ দাশ বলেন, রাতে জাবুসা এলাকায় ডিউটি করছিলাম। থানা থেকে কল এলে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানার চেষ্টা করি। পরে জানতে পারলাম তারা এখানে জায়গা কিনে নতুন বাড়ি করেছেন। তবে কারা, কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ যুবককে পাইনি। তাকে আগেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়