শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক পরে জামায়াতের নির্বাচনী সভায় অংশ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত

পুলিশের পোশাক পরিহিত অবস্থায় জামায়াতের নির্বাচনী পথসভায় অংশ নেয়ায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।

সাতক্ষীরা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর রাত ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে সাতক্ষীরা সদর থানার কাটিয়া আমতলা মোড়ে স্থানীয় সদর পৌরসভার ১নং ওয়ার্ডের জামায়াতের আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ (যিনি বর্তমানে যশোর জেলায় কর্মরত রয়েছেন) পোশাক পরিহিত অবস্থায় অংশ নিয়ে ইসলামী সংগীত পরিবেশন করেন।

যশোর পুলিশ লাইন্স সূত্রে জানা যায়, তিনি গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে হাজির হন।

ছুটি ভোগরত অবস্থায় নিজ বাড়ি নড়াইল জেলায় অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় এসে জামায়াতের রাজনৈতিক পথসভায় ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেয়, যা পুলিশের পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্বীকার করেন।

বিষয়টি রেঞ্জ ডিআইজ, খুলনা ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে। তাকে পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সূত্র: সময় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়