শিরোনাম
◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও)

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ জন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং দুইজন অস্ত্রবহনকা‌রি অপরাধী‌কে গ্রেফতার ক‌রে‌ছে ।

জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযানে ১৪ ডিসেম্বর (র‌বিবার প্রথম প্রহর ) রাত ১২:৩০ টা র সময় বাঁশখালী থানার দ‌ক্ষিণ পা‌শে প্রধ‌ান সড়‌কে ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হ‌লেন আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে (২৪); উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।

জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযান প‌রিচালনা ক‌রে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা  দা‌য়ের করা হ‌য়ে‌ছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়