শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে প্রকাশ্যে গুলিতে একজন গুলিবিদ্ধ 

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা  আদালত পাড়ায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মোঃ রাব্বি (২১) পিতা মোঃ হেলাল মিয়া তার গ্রামের বাড়ি উপজেলার শাহবাজপুর গ্রামে। বর্তমানে তারা পৌর সদর মাঝিকারা এলাকায় ভাড়া বাড়িতে থাকে। 

গুলিবিদ্ধ রাব্বিকে নবীনগর হাসপাতাল নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লার মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম হঠাৎ তিন রাউন্ড গুলি শব্দ শোনা যায়, বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় হয়েছে। পিস্তল হাতে যুবককে কেউ চিনতে পারেনি। তাৎক্ষণিকভাবে গুলির কারণ জানা যায়নি। রাব্বির সাথে কথা বলা যায়নি, তাকে দ্রুত কুমিল্লার রেফার করা হয়েছে। স্থানীয় কিছু সূত্র জানায়, পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন  বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার শালিসি দরবার চলছিল। সেই শালিস দরবারে রাব্বি তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।শালিস শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে  রাব্বিকে গুলি ছুড়ে পালিয়ে যায়। 

নবীনগর হাসপাতালে ডাক্তার অংকন রায় জানায়, যুবকের বুকের বাম পাশের পাজরে এটা ছিদ্র দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার করা হয়েছে। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায়, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, প্রাথমিক তদন্ত চলছে, আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়