শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের সড়ক থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে কাটাবের সড়কের উপরের এক পাশে প্লাস্টিকের বস্তায় বাধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পলাশ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। 

পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে জানায় পুলিশ। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআই নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়