শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে রেকর্ড ফলন, ভালো দামে ফুলকপি চাষে সমৃদ্ধ হচ্ছেন প্রান্তিক কৃষকরা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে শীতকালীন ফুলকপি চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরে পাচ্ছেন প্রান্তিক কৃষকরা। অল্প সময়ে বেশি লাভ হওয়ায় এ মৌসুমে ফুলকপি চাষ বেড়েছে উল্লেখযোগ্য হারে। বাজারে ন্যায্য দাম পাওয়ায় কৃষকদের মুখে এখন সন্তুষ্টির হাসি।

উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে—শীতকালীন সবজিতে ভরে গেছে মাঠ। এর মধ্যে ফুলকপির চাষ হয়েছে ব্যাপকভাবে। জমি থেকে তুলেই কৃষকরা বাজারজাত করছেন কপি। ট্রাক বোঝাই করে পাঠানো হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে। ফলে উৎপাদন ও বাজার—দুই দিকেই ভালো অবস্থানে রয়েছেন চাষিরা। সাথী ফসল হিসেবেও অনেকে ফুলকপি চাষ করে বাড়তি আয় করছেন।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ফুলকপি পাইকারি বিক্রি হচ্ছে মণপ্রতি ১২০০ টাকা দরে। খুচরা বাজারে কেজিপ্রতি মূল্য ৪০ টাকা।

আন্দলবাড়িয়া করচাডাঙ্গাঁ  গ্রামের চাষি আজিবার রহমান জানান, “গতবার ভালো লাভ হওয়ায় এবারও ১ বিঘা জমিতে নিনজা জাতের ফুলকপি চাষ করেছি। প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। পুরো জমির কপি একবারেই ৯০ হাজার টাকায় বিক্রি করেছি। খরচ বাদে আড়াই মাসে ৫০ হাজার টাকা লাভ হয়েছে।”

বাঁকা গ্রামের চাষি আবু জাফর বলেন, “কচু চাষে লোকসান হওয়ায় সেই জমিতে ফুলকপি লাগাই। এবার ফলনও ভালো, বাজারও ভালো। পাইকারি ১১০০–১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এক বিঘায় প্রায় ১০০ মণ কপি উঠছে। এমন দাম থাকলে ভালো লাভ হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, “এবার প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই কম থাকায় শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হয়েছে। উপজেলায় মোট ২৫৬ একর জমিতে ফুলকপি চাষ হয়েছে। কৃষকরা ভালো দাম পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন।“

  • সর্বশেষ
  • জনপ্রিয়