শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এস.এম.সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এক যুবতী নারী (২০) কে ধর্ষণ মামলার আসামী আব্দুর রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর একটি দল। ফকিরহাট মডেল থানা পুলিশ বুধবার (১০ ডিসেম্বর) সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত আসামী আব্দুর রহমান উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মানজাল হকের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬) যশোর সদর থেকে তাকে গ্রেপ্তার করে। রাতেই আসামীকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি ওই যুবতী নারী ধর্ষণ মামলার একমাত্র আসামী। পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ওই নারীর মা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা বর্তমানে ফকিরহাট টাউন-নওয়াপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। সে সুবাদে ভিকটিম ওই নারী প্রায়ই ফকিরহাটে মায়ের কাছে আসা-যাওয়া করেন। মায়ের ভাড়া বাড়ীতে যাতায়াতের পথে প্রায় ৪/৫ আগে আসামী আব্দুর রহমানের সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত আসামী আব্দুর রহমান ভিকটিমকে নিজের ঘরে রেখে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করেন। এরপর ওই নারী বিয়ের জন্য বললে আসামী বিয়ে না করে কৌশলে ফকিরহাট বাসষ্ট্যান্ডে রেখে চলে যান। পরবর্তীতে আসামী ওই নারীকে বিয়ে না করে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় গত ৯ নভেম্বর ভিকটিম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-৬। মামলার পর আসামী পালাতক ছিলেন। এদিন রাতে র‌্যাব-৬ এর অভিযানে আসামী আব্দুর রহমান গ্রেপ্তার হন। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, আসামী আব্দুর রহমানকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধিন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়