শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে শীতের তীব্রতা বেড়েই চলেছে, পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগরে দিন দিন বেড়েই চলেছে শীতের তীব্রতা। সকালে ঘন কুয়াশা আর দিনের বেলায় হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে শীতের আমেজ। ফলে উপজেলার কোথাও এখন ১১–১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে যাচ্ছে বলে জানায় স্থানীয়রা।

শীতের এই হঠাৎ বাড়তি প্রকোপে সবচেয়ে বেশি জমজমাট হয়ে উঠেছে জীবননগর বাজারের (নিক্সন পট্টি) পুরাতন কাপড়ের দোকান গুলোতে। বিভিন্ন বাজারের ফুটপাত থেকে শুরু করে দোকানের ভেতর—সব জায়গাতেই দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেশিরভাগ ক্রেতাই কম খরচে গরম কাপড় কেনার জন্য ভিড় করছেন এসব দোকানে।

বিক্রেতারা জানান, গত কয়েকদিন ধরেই ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। বিশেষ করে শিশুদের সোয়েটার, জ্যাকেট, কম্বল, টুপি ও গ্লাভসের চাহিদা এখন বেশি।

স্থানীয় এক দোকানির ভাষ্য—“শীত বাড়ার সাথে সাথে আমাদের দোকানে ক্রেতার ভিড়ও বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হচ্ছে।”

এদিকে নিম্নআয়ের মানুষজন জানান, নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় তারা পুরাতন কাপড়ের দোকানেই ভরসা রাখছেন।

শীত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা স্থানীয়দের। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলেও মনে করছেন ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়