শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৪ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টা আসিফ মাহমুদ আমাকে জোরপূর্বক কুমিল্লার দায়িত্ব দিয়েছেন: নির্বাহী প্রকৌশলী (ভিডিও)

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা গেছে ‘উপদেষ্টা আসিফ মাহমুদ অনেকটা জোর করেই আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন।’ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কুমিল্লাজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। 

১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বলতে শোনা যায়, ‘আমার চাকরি জীবনের প্রায় ২০ বছরের মতো আমি কুমিল্লার বাইরে চাকরি করেছি। ২০ বছর পরে এসে কুমিল্লা জেলায় চাকরি করার সুযোগ হয়েছে। আমাদের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক রকম জোর করেই আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার পরে আমি দেখলাম যে কুমিল্লা জেলায় এলজিইডিতে অনেক কাজ। সাড়ে পনেরোশোর ওপরে কন্ট্রাক্ট। মানে সাড়ে পনেরোশো ঠিকাদার। তার মানে সাড়ে পনেরোশো রাস্তা বা ব্রিজ। কিন্তু কাজ হয় না। বেশিরভাগ কাজ বন্ধ। যেগুলো হয় কোয়ালিটি খারাপ। আমি একটা কমিউনিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তথ্য নেওয়া শুরু করলাম। কাজ খারাপ হইলে কী করা যায় করলাম। তিতাসের বাতাকান্দি ব্রিজ বানিয়ে ফেলেছে, কমপ্লিট ব্রিজ। আমি পরিদর্শন করতে গেলাম, গিয়ে দেখলাম যে ব্রিজের ঢালাই এর কাজ খারাপ হয়েছে, এই যে ব্রিজের ঢালাই কাজ হয়েছে আমি জানি না।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এ বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন। ওই সভায় উপস্থিত কেউ একজন তারে বক্তব্যের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বক্তব্যের বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত সরকারি নম্বরে থাকা হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠালে তিনি সেখানে একটি গণমাধ্যমে পাঠানো প্রতিবাদলিপি পাঠান। কিন্তু ভাইরাল ভিডিওর বিষয়ে তার কোনো বক্তব্য জানাননি।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়