শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ

তিন মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি পুনরায় শুরু হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে সারাদিনে পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ দিয়ে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে।

বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই প্রথম চালানটি রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরে এসে পৌঁছে। এরপর সোমবার সকাল থেকেই ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে আসতে শুরু করে। সোমবার সারাদিনে ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে এসেছে। বেশ কয়েকজন আমদানিকারক এ পেঁয়াজ আমদানি করেছেন।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, সোমবার সারাদিনে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। এদিন নতুন করে এই বন্দর দিয়ে ১০ জন ব্যবসায়ীর বিপরীতে ২৭টি আইপি ইস্যু হয়েছে এবং ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ আরও বলেন, পেঁয়াজ আমদানির জন্য ৩০ জন আমদানিকারকের বিপরীতে ৩০টি আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হয়েছে। এর মধ্যে দুই জন রবিবার প্রথম চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ এনেছেন। বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল গত ৯ সেপ্টেম্বর।

এদিকে, দেশের বাজারে যখন পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী ঠিক সেই সময় সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা ও ভোক্তারা।

তাদের দাবি, এ আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ বাড়বে, দাম কমে আসবে এবং বাজার স্থিতিশীল হবে। পাশাপাশি নতুন দেশীয় পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত আমদানি চালু রাখারও দাবি জানিয়েছেন তারা।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়