শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'অতিরিক্ত শীতে' নাটোরে রেললাইনে ফাটল, দ্রুত মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনের পাশে ২৫৩ নম্বর পিলারের কাছে রেললাইনে ফাটল সৃষ্টি হয়েছে। রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত শীতের কারণে ফেটে গেছে রেললাইন। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

সোমবারের (৮ ডিসেম্বর) বিকেলের আগেই এ ফাটল মেরামতের কাজ শেষ বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। এর আগে সোমবার ভোরে ফাটলটি দেখতে পেয়ে রেল কর্তৃপক্ষকে খবর দেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, ভোরে ফাটলটি দেখ পাই এবং কর্তৃপক্ষকে জানিয়েছি। ফাটলের উপর দিয়েই ট্রেন চলাচল করেছে। তবে দুপুরের দিকে ফাটলটির মেরামত কাজ শুরু হয়।

মাধনগর স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে খবরটি পেয়ে সান্তাহার স্টেশন মাস্টারকে অবহিত করা হয়। পরে মেরামত টিম বরেন্দ্র ট্রেনে পৌঁছে কাজ শুরু করে।

তিনি আরও জানান, অতিরিক্ত শীতে লোহা সংকুচিত হওয়ায় প্রায় প্রতি বছরই এমন ফাটল দেখা যায়। এতে ট্রেন চলাচলে বড় ধরণের কোনো বিঘ্ন ঘটে না।

রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান, ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরই দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে রেলওয়ের কর্মীরা মেরামত কাজ শেষ করেন। মেরামতের সময় ওই লাইনে সতর্কতামূলকভাবে ট্রেন ধীরগতিতে চলাচল করে। বর্তমানে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়