শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

আজিজুল হক,বেনাপোল':: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে গোগা দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। 

এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোগা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার বড় হুজুর মাওলানা আব্দুল মজিদ।

গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলার বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, প্রভাষক মানুনুর রশিদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী বিশ্বাস, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাগআচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাবু, গোগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ডিহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মীর ফারুক হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন সহ অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়