শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোটভাই বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো বড়ভাইকে 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পারিবারিক কলহের জেরে ছোট ভাই জুয়েল মন্ডলের বটির আঘাতে বড় ভাই সোহেল মন্ডলের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই জুয়েল মন্ডল দীর্ঘ ৮ বছর যাবত সিঙ্গাপুর ছিলেন। এসময়ে তিনি টাকা পয়সা বড়ভাই সোহেল মন্ডল এর কাছে পাঠাতেন।দেশে ফেরার পর টাকা-পয়সার হিসাব দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ ও বাকবিতন্ডার সৃষ্টি হয়। এরই জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই জুয়েল বড় ভাই সোহেলকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষন করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি শোনার পরে ঘটনাস্থানে পুলিশ গেছে, অভিযুক্ত আসামি জুয়েল কে রাতে আটক করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়