শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট কুকুরছানা হত্যা মামলার আসামি নিশির জামিন

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের ভেতরে আট কুকুরছানা বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে (৩৮) জামিন দিয়েছেন আদালত।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা আমলি আদালত-২-এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম পাঁচ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জামিন আবেদন নামঞ্জুর করে দুই বছর বয়সী সন্তানসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতেই ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা করলে সেদিন রাতেই গ্রেপ্তার হন নিশি আক্তার।

নিশির স্বামী ও ঈশ্বরদী উপজেলা পরিষদের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বাংলানিউজকে জানান, ‘আমার ছোট ছেলের বয়স দুই বছর বিবেচনা করে আদালত তাকে জামিন দিয়েছেন। মায়ের সঙ্গে কারাগারে আমার শিশু সন্তান ছিল। শুনানি বাদ ছিল, আজ শুনানি শেষে জামিন হয়েছে।’

ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকার ভেতরে একটি মা কুকুর আটটি ছানা দেয়। রোববার (৩০ নভেম্বর) ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি আক্তার ছানাগুলোকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যা করেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে মা কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি করতে ও কাঁদতে দেখা যায়। পরে পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ পত্রিকা ও ইলেকট্রনিক–অনলাইন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এরপর মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশিকে আসামি করে থানায় মামলা করেন। ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়