শিরোনাম
◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান 

সানজিদা রুমা, নরসিংদী: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নেভাল সিরাজকে তার ভিন্ন মতের কারণে হত্যা করেছে। আমরা এই ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ হচ্ছে বহু মতের দেশ ও বহু ধর্মের দেশ। মানুষ বিভিন্ন রকমের আচরণ করবে ও বহু মতকে ধারণ করবে। এ মতামতের কারণে কাউকে অনিশ্চয়তায় যেনো থাকতে না হয় ও কাউকে যেন হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমেদ ( নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করেন। যার যে মত হউক, যার যে দল হোক, সে নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা তাদের পিছনে দাঁড়াবো। কাউকে আপনারা সে সুযোগ দিবেন না, যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ ও বিকৃত করতে পারে এবং ভোট কেন্দ্র দখন করতে পারে। একটা সুন্দর নির্বাচন করলে, আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রধন উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর দ্বিতীয় সন্তান মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এর আগে  বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমেদ ( নেভাল সিরাজ) এর কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ। পরে অতিথিগণ সভা শেষে  পাঁচদোনা - ডাঙ্গা চার লেন সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ ( নেভাল সিরাজ)  এর নামে নামকরণের ফলক উন্মোচন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়