শিরোনাম
◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ১৩ ঘন্টা পর প্রতিবেশীর ঘর থেকে  শিশু সাবা'র লাশ উদ্ধার, প্রতিবেশী শান্তনা আটক 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘন্টার পর সাইমা আক্তার সাবা নামের সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর লাশ প্রতিবেশীর ঘর থেকে উ'দ্ধা'র করেছে পুলিশ।

বুধবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাবাকে হত্যা করেছে প্রতিবেশী, যাদের ঘর লাশ উদ্ধার করা হয়েছে। 

নিহত শিশু সাইমা আক্তার সাবা পবহাটি এলাকার ভ্যানচালক, সাইদুল ইসলামের মেয়ে। এ ঘটদনায় প্রতিবেশী শান্তনা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, শিশু সাইমা আক্তার সাবা বুধবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রাত ৯ টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করলে স্থানীয়রা সন্দেহ করে। পরে তার ঘরে প্রবেশ করে খাটের নিচে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ। শিশুর হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবী করেছেনিহতের স্বজন ও এলাকাবাসী।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

এই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়