শিরোনাম
◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধে ক্ষোভ স্থানীয়দের

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. সাদ (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে নগরীর লিলি হল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদের বাবার নাম লিয়াকত আলী লিটন। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা হলেও রাজশাহীতে ভাড়া থেকে পরিবারসহ বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে দুই ছেলেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন লিটন। লিলি হল মোড়ের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাদ ঘটনাস্থলেই মারা যায়। আহত হন তার বাবা লিটন ও ছোট ভাই।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা বলেন, “এ জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটে। আমরা চাই এই মোড়ে ট্রাফিক পুলিশসহ একটি গোলচত্বর করা হোক। দাবি মানা না হলে সড়ক ছাড়ব না।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে সড়ক স্বাভাবিক করেছি। স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। দুর্ঘটনা বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়